Web Analytics

বাংলাদেশ ব্যাংক ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে কার্ড থেকে অ্যাড মানি করার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। এই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর থেকে নিয়মিত লেনদেন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটি আপাতত সাময়িক ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। তবে আগামী ১ আগস্ট থেকে যদি এমএফএস হিসাবটি কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত হয়, তাহলে টোকেন লেনদেনের প্রয়োজন হবে না। তখন সরাসরি কার্ড যুক্ত করে অ্যাড মানি লেনদেন করা যাবে।

এছাড়া কার্ড থেকে এমএফএস হিসাবে অ্যাড মানি করার লেনদেনকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান রাখতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে এ ব্যবস্থা কার্যকর না হলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে অ্যাড মানি সুবিধা বন্ধ থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।