Web Analytics

বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে অনুভূতি জানিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। টটেনহামের এই ডিফেন্ডার বলেন, দিনটি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। বেলগ্রানোতে ক্যারিয়ার শুরু করার সময় এক দশক পর জাতীয় দলের হয়ে এত কিছু অর্জনের কথা তিনি ভাবেননি বলেও জানান।

রোমেরো বলেন, কোচ লিওনেল স্কালোনি তাঁকে আগেই জানিয়েছিলেন যে তিনি নতুন অধিনায়ক হতে যাচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মূলত লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দিই তাঁকে এই দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। তাঁদের দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মেসির অবসর নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন রোমেরো। তিনি বলেন, মেসিকে দল খুব মিস করবে এবং তাঁর মতো দ্বিতীয় কেউ কখনো আসবে না। ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রোমেরোর মতে, দলে প্রতিভাবান খেলোয়াড় ও শক্তিশালী কোচিং প্যানেল রয়েছে। জাতীয় দলকে শীর্ষে রাখতে সবাই সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।