Web Analytics

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ২ মার্চ ইসরাইলের দিকে রকেট ছোড়ার পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত হিজবুল্লাহর চার শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। হিজবুল্লাহর হতাহতের হিসাব সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে, যা চলমান সংঘাতে গোষ্ঠীটির ক্ষয়ক্ষতির প্রথম পূর্ণাঙ্গ ধারণা দেয়।

ইসরাইলের সম্প্রসারিত আকাশ হামলা ও স্থল অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে হিজবুল্লাহ আলাদাভাবে কিছু যোদ্ধার মৃত্যুর খবর দিলেও মোট সংখ্যা প্রকাশ করেনি। ২০২৩–২৪ সালের যুদ্ধে গোষ্ঠীটির প্রায় পাঁচ হাজার যোদ্ধা নিহত হয়েছিল। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, চলমান চার সপ্তাহের যুদ্ধে অন্তত ৭০০ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে, যার মধ্যে রাদওয়ান বাহিনীর কয়েকশ সদস্যও রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১,১৪২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২২ শিশু, ৮৩ নারী ও ৪২ চিকিৎসাকর্মী রয়েছেন। তবে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক তা তারা জানায়নি। ইসরাইল জানিয়েছে, রাতে অভিযানে তাদের এক সেনা ও এক কমব্যাট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।