Web Analytics

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ রোববার সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল ক্লাস শুরু হয়। শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে বসে অনলাইনে পাঠদান করেন এবং শিক্ষার্থীরা বাসায় বসে অংশ নেন। বৈসাবির ছুটি থাকায় কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে শুরু হলেও পর্যায়ক্রমে স্কুল শাখাতেও এই কার্যক্রম চালু করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহানগরের স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে ৮ এপ্রিল অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং ৯ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, কয়েকটি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। শনিবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।

এই উদ্যোগের লক্ষ্য জ্বালানি সাশ্রয় ও ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানো। সফল হলে ধীরে ধীরে সারা দেশে এই মডেল কার্যকর করা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।