Web Analytics

শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার ফেসবুকে দলটির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে ফর্ম প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের ঘটনা নয়, এটি ছিল নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। ওই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত দল হিসেবে এনসিপি শুরু থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাক্ষেত্রের অসংগতি নিয়ে সরব রয়েছে। দলটির নেতা-কর্মীরা অধিকার আদায়ে রাজপথেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ লড়াই-সংগ্রামের পরও শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি সীমিত। শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে এনসিপি শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে কাজ চালিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।