Web Analytics

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে এবং বাড়ির মালিকদের একটি গোষ্ঠীর আবেদন খারিজ করেছে। এই রায়ের ফলে শহরের প্রায় অর্ধেক ভাড়াবাড়িতে ভাড়া বাড়বে না। সাধারণ মানুষের নাগালে আবাসন ব্যয় রাখার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন মামদানি।

রায়কে স্বাগত জানিয়ে মামদানি বলেন, এটি ভাড়াটিয়াদের অধিকার, সাশ্রয়ী আবাসন এবং কর্মজীবী নিউইয়র্কবাসীর বসবাসযোগ্য শহর পাওয়ার অধিকারের বিজয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, আবাসন বিলাসদ্রব্য নয়; এটি মানুষের মৌলিক প্রয়োজন।

বাড়ির মালিকেরা অভিযোগ করেছিলেন, রেন্ট গাইডলাইনস বোর্ড স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি এবং মামদানির অনুগত সদস্যদের প্রভাব ছিল। বিচারপতি ব্রেন্ডন ল্যান্ট্রি বলেন, সিদ্ধান্তটি অযৌক্তিক, খেয়ালখুশিমতো বা স্বেচ্ছাচারী ছিল—এমন প্রমাণ বাড়িওয়ালারা দিতে পারেননি। রায়ে বলা হয়, মেয়রের কর্মসূচির সঙ্গে একমত সদস্য নিয়োগের অধিকার তাঁর আছে এবং রাজনৈতিক মতের মিল যোগসাজশের প্রমাণ নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।