Web Analytics

সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তার আওতায় এসেছে। কেপিআই-সংক্রান্ত কমিটির ৭ জুনের সভায় এ সুপারিশ করা হয় এবং ১৫ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়। ঘোষণার ফলে বাসভবন, এর কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে গুলশানের এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। গত বছরের জুনে নামজারি শেষে বাড়িটি তারেক রহমানের নামে হস্তান্তর করা হয়। তিনি গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে পরিবারের সঙ্গে সেখানে বসবাস শুরু করেন এবং ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও সেখান থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন।

বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণার ফলে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টের সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তা দায়িত্বে থাকবেন। নির্দিষ্ট দূরত্বের মধ্যে নতুন ভবন নির্মাণে কেপিআই ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।