Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার ধীরে ধীরে শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশের বেশি বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে। সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। তিনি জানান, ভবিষ্যতে সাধারণ ও মাদরাসা শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের মতো বিষয়ে উভয় ধারার শিক্ষার্থীরা একই প্রশ্নে অংশ নেবে। মাদরাসা শিক্ষাকে আধুনিক করতে সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বগুড়া ইউনিভার্সিটি বিল পাস হয়েছে, যেখানে আধুনিক ও নতুন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। নোয়াখালীতেও এমন একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সুযোগ রয়েছে। শিক্ষাপ্রশাসনের সমস্যার প্রসঙ্গে তিনি জানান, দেশের প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষকের মধ্যে ৩২ হাজারের পদোন্নতি আটকে আছে, যা আগামী ২ জুলাইয়ের মধ্যে সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।