Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি নাকচ করে ইরানের রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তেহরান এখনো পূর্ণ সক্ষমতায় ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির এক মুখপাত্র স্পষ্টভাবে জানান যে, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সক্রিয় রয়েছে এবং উৎপাদন বা মজুতকরণে কোনো সমস্যা হচ্ছে না।

মুখপাত্র বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের স্কোর “২০-এর মধ্যে ২০” এবং চলমান যুদ্ধাবস্থার মধ্যেও উৎপাদন অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, যুদ্ধ চলবে।

এর আগে ইসরাইলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আর নেই এবং ইসরাইল “জিতছে, আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।”

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।