Web Analytics

মালয়েশিয়ার আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে রবিবার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সভায় প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানের উচ্চ ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ এবং বিমানবন্দরে হয়রানিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার এসব অনিয়ম ও দুর্নীতির নিন্দা জানিয়ে বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। তিনি আরও জানান, সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে চাপ দেওয়া হবে, যাতে প্রবাসীদের দুর্ভোগ কমে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

কমিউনিটি নেতা আবু আব্দুল্লাহ প্রবাসীদের হালাল রুজির অনুসন্ধান ও অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।