Web Analytics

ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ কওমি মাদরাসায় নির্যাতন ও শিশু-নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ছয় দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় ৩০ জন আলেমের কাছে প্রস্তাবগুলো পাঠিয়েছেন এবং মাদরাসা কর্তৃপক্ষের বাস্তবায়নের সুবিধার জন্য তা প্রকাশ করেছেন।

আহমাদুল্লাহ বলেন, কওমি মাদরাসা ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং এতিম, দুস্থ ও অসহায় শিশুদের সহায়তায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আবাসিক কিছু প্রতিষ্ঠানে শিশুদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনের খবর অস্বীকার বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ব্যক্তির অপরাধকে পুরো আলেম সমাজ বা মাদরাসা ব্যবস্থার ওপর চাপানো উচিত নয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে স্বাধীন কেন্দ্রীয় তদন্ত কমিটি ও গোপন অভিযোগ সেল গঠন, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন এবং কম বয়সী শিশুদের আবাসিক থাকা নিরুৎসাহিত করা। তিনি শিক্ষক প্রশিক্ষণ ও আচরণবিধি, নারী মাদরাসার কর্মী নীতি এবং অনিয়ন্ত্রিত বেসরকারি মাদরাসার মাননিয়ন্ত্রণ ও তদারকিরও আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।