Web Analytics

সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া প্রয়োজন হলেও কীভাবে তা দেওয়া হবে, তা এখনো পরিষ্কার নয়। সোমবার সকালে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬–২৭: অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী আছে?’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি কোনো অর্থনীতির সাফল্যের একমাত্র সূচক হতে পারে না। বরং কত মানুষের জীবনমান উন্নত হলো এবং কত মানুষ অর্থনৈতিক সুফল পেল, সেটিই উন্নয়নের প্রকৃত পরিমাপক হওয়া উচিত। দেবপ্রিয় ভট্টাচার্য সতর্ক করেন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তৈরি পোশাক খাত এবং আধুনিক সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান না হলে প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

তিনি আরও বলেন, মানুষের প্রকৃত আয় কমছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়ছে। মাসিক আয় ৩১ হাজার ২৫০ থেকে ৩৭ হাজার ৫০০ টাকার মধ্যে হলে মার্জিনাল ট্যাক্স রেট ৫ শতাংশ বাড়বে, ফলে এই আয়সীমার কিছু মানুষের ওপর করের চাপ বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।