Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি বা আটক রয়েছেন। বৃহস্পতিবার যশোর-৫ আসনের বিরোধী দলের জামায়াতে ইসলামীর সদস্য কাজী এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে সরকার তাদের দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

কোনো বাংলাদেশি বিদেশে বন্দি থাকার তথ্য পেলে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলা বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষার ব্যবস্থা করা হয়। বন্দির আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকলে মিশন আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করে। পরিবার আইনজীবী নিয়োগ করতে চাইলে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তাও দেওয়া হয়।

জরিমানা প্রয়োজন হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা পরিশোধের ব্যবস্থা এবং দেশে ফেরার বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়। পরিবার ব্যয় বহনে অসমর্থ হলে সরকারি অর্থে প্রত্যাবাসন ব্যয় দেওয়া হয়। মন্ত্রী বলেন, দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একটি পোর্টাল চালু করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।