Web Analytics

দ্য ডিসেন্ট তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি নিয়ে ছড়ানো এআই ও কাটআউট-সংক্রান্ত দাবি যাচাই করেছে। ৩ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় তিনি অংশ নিয়েছিলেন। ছবির উৎস হিসেবে হোয়াইট হাউসের নাম উল্লেখ করা হয়।

বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট দাবি করে, ট্রাম্পের অবয়ব ছবিতে বসানো হয়েছে বা তারেক রহমান ট্রাম্পের ফটো কাটআউটের পাশে দাঁড়িয়েছেন। একই ধরনের প্রশ্ন ওঠে কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের ছবিগুলো নিয়েও। কসোভোর সংবাদমাধ্যম কোহা জানায়, সংবর্ধনায় ট্রাম্প নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিলেন এবং বিভিন্ন দেশের নেতারা একে একে তাঁর পাশে এসে আনুষ্ঠানিক ছবি তোলেন।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে শুধু হোয়াইট হাউসের নির্দিষ্ট আলোকচিত্রীদের ছবি তোলার অনুমতি ছিল এবং প্রক্রিয়াকরণের পর ছবিগুলো প্রতিনিধিদলগুলোর কাছে পাঠানো হয়। এ কারণে একাধিক দেশের ছবি প্রায় একই সময়ে প্রকাশিত হয়েছে। যাচাইয়ে আলোচিত নেতাদের ছবিতে এআই ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের কার্ডবোর্ড প্রতিকৃতির একটি আলাদা ভাইরাল ছবি ওপেনএআই ব্যবহার করে তৈরি বলে দ্য ডিসেন্ট জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।