Web Analytics

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকট ও কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ২৬৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার একদিনেই ২০টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে রয়েছে কুয়েত এয়ারলাইন্স, জাজিরা, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ ও এমিরেটসের ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে, যা ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত স্থগিত ছিল। ট্রাভেল এজেন্সিগুলোকে যাত্রীদের এই তথ্য জানাতে বলা হয়েছে।

এদিকে এমিরেটস আংশিকভাবে আকাশসীমা খুলে সীমিত ফ্লাইট পরিচালনা করছে এবং শিগগিরই পূর্ণ নেটওয়ার্ক চালুর আশা করছে, যা আকাশসীমার প্রাপ্যতা ও অপারেশনাল শর্তের ওপর নির্ভর করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।