Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, সরকারের মূল লক্ষ্য ছিল সংস্কার, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

প্রেস সচিব জানান, ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়ে সরকার শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং টাকার বিনিময় হার ১২৩–১২৪ টাকায় স্থিতিশীল রয়েছে। বিদ্যুৎ খাতের বিতর্কিত বিশেষ আইন বাতিল, জ্বালানি খাতে সংস্কার এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধির কথাও তিনি উল্লেখ করেন। খাদ্য মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহে সক্ষম।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। গত ১৮ মাসে গুম বা বিচারবহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে বলে দাবি করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।