Web Analytics

ইরান যুক্তরাষ্ট্রকে যেকোনো ‘বেপরোয়া পদক্ষেপ’ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে এবং বলেছে, ইরানি লক্ষ্যবস্তুতে ফের মার্কিন হামলা হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোনালাপে এ বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যেকোনো বহিরাগত আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া দিতে প্রস্তুত।

আরাগচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বিষয়টি আলোচনা করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল হামলা চালালে, কিংবা সামরিক পদক্ষেপে আঞ্চলিক অন্য কোনো দেশ অংশ নিলে, ইরান সবার বিরুদ্ধে সমান মাত্রায় প্রতিশোধমূলক হামলা চালাবে। কুয়েতের সেনাবাহিনী এর আগে দাবি করে, ইরানের দিক থেকে ছোড়া ড্রোন তারা ভূপাতিত করেছে।

ইরানের নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট নূরনিউজ জানায়, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা করলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেলক্ষেত্র এবং কাতার ও ইসরাইলের গ্যাসক্ষেত্র লক্ষ্যবস্তু করা হবে। এদিকে ট্রাম্প বলেন, আলোচকেরা এখনো কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারেন, যদিও ইরানের ওপর তাঁর আস্থা কমছে এবং প্রয়োজন হলে ফের হামলার কথাও বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।