Web Analytics

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। ১৩ মে ২০২৬ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তার আইনজীবী পক্ষে হাজিরা দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ২৪ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ সংগঠনের এক অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করে, যার মধ্যে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্না ছিলেন। পরদিন তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাদের অন্তর্বর্তী জামিন দেন, যা আপিল বেঞ্চ বহাল রাখে।

লতিফ সিদ্দিকীর আইনজীবী জানান, আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করলেও তার মক্কেল নিজে আদালতে হাজিরা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।