Web Analytics

লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি কার্গো জাহাজে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। রোববার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে রুশ করভেট যুদ্ধজাহাজ মেরকুরির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন।

পূর্বাঞ্চলভিত্তিক লিবীয় সরকার বলেছে, রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বেনগাজি বন্দরে ছিল। হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, লিবিয়ার ভূখণ্ড ও বন্দরকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও ড্রোনবোট হামলার শিকার হয় এবং লিবীয় নৌবাহিনী এর নাবিকদের উদ্ধার করে।

লিবীয় সামরিক সূত্র উপকূলের কাছে ২০টির বেশি ড্রোনবোট প্রতিহত করার দাবি করেছে। এদিকে বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার রুশ কার্গো জাহাজ স্পার্টা-২ থেকে রোববারও আগুনের ধোঁয়া দেখা গেছে। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবারের হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। জাহাজটির ১৬ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে; তাদের একজন সামান্য আহত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।