Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার মালিবাংওয়ে মাকেতাকে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতে আসন্ন সিরিজে তিনি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

৪৬ বছর বয়সী মাকেতার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ লেভেল-৪ সনদপ্রাপ্ত কোচ। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এবং ২০১৯ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রোটিয়াদের কোচিং প্যানেলে কাজ করেন।

মাকেতা পরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় একাডেমি ও ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত এবং বিসিবির আস্থার জন্য কৃতজ্ঞ। প্রধান কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফের সঙ্গে কাজ করে তরুণ খেলোয়াড়দের সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে তিনি মুখিয়ে আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।