Web Analytics

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সেবা সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বৃহস্পতিবার সংস্থাটির সম্মেলনকক্ষে ব্যাপক ডিজিটাল রূপান্তর কার্যক্রম উদ্বোধন করেছে। এ উদ্যোগে ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং যুক্ত করা হচ্ছে।

প্রধান অতিথি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও সাময়িক ঘাটতির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়। স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছাতে টিসিবির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, প্রযুক্তির ব্যবহার সেবার স্বচ্ছতা বাড়াবে এবং প্রকৃত উপকারভোগীর কাছে সরকারি ভর্তুকি পৌঁছাতে সহায়তা করবে।

উপকারী অ্যাপে ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোডে পরিচয় ও যোগ্যতা যাচাই হবে, ফলে কার্ড হারালেও পণ্য পাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী সেবার আওতায় রয়েছেন; চলতি অর্থবছরে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয়ের আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।