Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার টেকসই রূপান্তর, গবেষণা ও উদ্ভাবন জোরদার এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষাবিদ, গবেষক, শিল্প প্রতিনিধি, নীতি প্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে ক্যারিয়ার সাপোর্ট সেন্টার, উদ্ভাবনী কেন্দ্র ও স্টার্টআপ ইনকিউবেটর স্থাপন, শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি এবং সফট স্কিল ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা।

কর্মশালায় বক্তারা গবেষণা তহবিল বৃদ্ধি, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল সুযোগ সম্প্রসারণ, শিল্পখাতের অর্থায়নে গবেষণা তহবিল গঠন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং আউটকাম-বেইজড শিক্ষা চালুর ওপর গুরুত্ব দেন। এছাড়া প্রযুক্তি স্থানান্তর অফিস, আন্তর্জাতিক যৌথ ডিগ্রি প্রোগ্রাম ও অ্যালামনাই-ভিত্তিক গবেষণা তহবিল গঠনের প্রস্তাব করা হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, কর্মশালার সুপারিশগুলো দেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়ন, সুশাসন ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নয়নের জন্য কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।