Web Analytics

স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য ২০২৬ সালের বিধিমালা জারি করেছে। বিধিমালাটি অবিলম্বে দেশের সব সিটি করপোরেশন এলাকায় কার্যকর হবে। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধনে এককালীন ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধনে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা।

বিধিমালা অনুযায়ী, ই-রিকশার ফিটনেস সার্টিফিকেট নিতে ১ হাজার টাকা দিতে হবে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট এবং বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক দেবে। ব্লু-বুকে চার্জিং স্টেশন বা গ্যারেজের তথ্য থাকতে হবে। নিবন্ধন ও নবায়ন থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না।

ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে, তবে নির্ধারিত নিয়মে নবায়ন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, ফি জমার রসিদ ও ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। কাগজপত্র যাচাইয়ের পর কর্তৃপক্ষ ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে, আর আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিত কারণ জানাবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে, তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য এলাকায় বাণিজ্যিকভাবে চলবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।