Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী সোমবার, ১৬ মার্চ ২০২৬ সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তিনি জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান।

প্রশাসক বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। গরম আবহাওয়া বিবেচনায় কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইট, অজুখানা, নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি জানান, মুসল্লিদের জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এসব প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।