Web Analytics

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার ভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরজাহান বেগম, তার ছেলে আরিফ হাসান, আয়েশা বেগম, রাকিব হোসেন ও প্রাইভেটকারের অজ্ঞাত চালক। তাদের গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ছয় সদস্যের পরিবারটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আহত রাকিব হোসেনও হাসপাতালে মারা যান।

শিবচর হাইওয়ে থানার এসআই নূর আলম জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও গ্যাসের ট্রাকটি জব্দ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।