Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এবারের কোরবানির পশুর বাজারে ভারত থেকে অবৈধভাবে আনা কোনো পশু চোখে পড়েনি। মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, একেবারে প্রান্তিক চাষি থেকে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে পশু কেনাবেচা করতে পারে, সে জন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

তিনি জানান, বাজারগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এবারে সারা দেশে প্রায় এক কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রী বাজারে উপস্থিত থেকে মাইকে ঘোষণা দেন যে, কারো কোনো সমস্যা হলে বুথ থেকে সহায়তা নেওয়া যাবে। তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং ৩২ লাখ টাকার উট ‘সুলতান’ দেখতে যান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।