Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম অপরাধ দমনের নামে ক্রসফায়ারের বৈধতা চাওয়ার বিরোধিতা করেছেন। সোমবার এক বিবৃতিতে তিনি সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশ মহাপরিদর্শকের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরও পুলিশ প্রশাসন পুরোনো ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি।

সাদিক কায়েম বলেন, পুলিশের দায়িত্ব অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা দরকার বলে তিনি মন্তব্য করেন। এই সংস্কারের পথে না গিয়ে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়া হলে তা ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের নতুন আয়োজন হবে বলেও তিনি সতর্ক করেন।

অতীতের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের ঘটনার উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়া। জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে এবং এমন প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।