Web Analytics

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আরও আত্মনির্ভর করতে দেশটির নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করছে ব্রিটেন। এ উদ্যোগের অংশ হিসেবে ব্রিটেন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ও তথ্য দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের ওপর কিয়েভের নির্ভরতা কমবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেন সম্প্রতি ফ্রান্সের তৈরি স্কাল্প ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ কিছু উপাদানসংক্রান্ত গোপন তথ্য ইউক্রেনকে দিয়েছে। এসব তথ্য কাজে লাগিয়ে ইউক্রেনের মাটিতেই একই ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও সংযোজন করা সম্ভব হতে পারে। ইউক্রেনের অস্ত্র উৎপাদন খাতে এ সহায়তাকে বড় পরিবর্তনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলেও রাজনৈতিক সিদ্ধান্ত, মজুতসংকট ও সরবরাহ বিলম্বে কিয়েভকে অপেক্ষা করতে হয়েছে। ইউক্রেন নিজ দেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও তৈরির চেষ্টা করছে এবং রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এখন অনেকটা মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর নির্ভরশীল। ব্রিটেন ও ইউরোপের দেশগুলো রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।