Web Analytics

বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান বিডিটাস্ক লিমিটেড স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস ও পুঁজিবাজারের অন্যান্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য ভেলেক্সা ওএমএস নামে একটি মাল্টি-টেন্যান্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি বাংলাদেশ ও দেশের বাইরে ব্যবহারের উপযোগী। দেশে তিন শতাধিক ব্রোকারেজ হাউস থাকলেও অর্ডার ম্যানেজমেন্ট, ডিপোজিট, লেনদেন, FIX ও ITCH সংযোগ এবং ম্যাচিং ইঞ্জিন সংযোগের জন্য কোনো কেন্দ্রীয় প্ল্যাটফর্ম নেই বলে জানানো হয়েছে।

বিডিটাস্ক জানায়, ছোট অনেক ব্রোকারেজ হাউস নিজস্ব সফটওয়্যার কেনা বা তৈরির সামর্থ্য রাখে না এবং আইটি ও সফটওয়্যার টিম পরিচালনাও তাদের জন্য কঠিন। প্রতিটি প্রতিষ্ঠানকে আলাদাভাবে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে FIX ও ITCH সংযোগের সনদ নিতে হয়। ব্যবস্থাপনা পরিচালক সামস মোহাম্মদ তারেক বলেন, পাঁচ বছর কাজ করে তৈরি প্ল্যাটফর্মে প্রতিটি ব্রোকার স্বাধীন সিস্টেম পাবে, তবে পুরো ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা যাবে এবং তথ্য বাংলাদেশের ডেটা সেন্টারেই থাকবে।

প্রতিষ্ঠানটি অগ্রিম অর্থ ছাড়া সাবস্ক্রিপশনভিত্তিক ব্যবস্থায় সেবা দেওয়ার পরিকল্পনা করছে এবং প্রতি লেনদেনে সামান্য শতাংশ হারে চার্জ নেওয়ার কথা বলেছে। সিস্টেমটি প্রতি সেকেন্ডে প্রায় ১৩ হাজার অর্ডার সামলানোর উপযোগী। এতে ওয়েব ট্রেডিং টার্মিনাল, মোবাইল অ্যাপ, ক্লায়েন্ট অনবোর্ডিং, ঝুঁকিসীমা, ব্যাক-অফিস ইন্টিগ্রেশন ও ম্যাচিং ইঞ্জিন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।