Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যেও ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে মালয়েশিয়া। ২৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের সদস্যরা কুয়ালালামপুরের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানালেও মালয়েশিয়া তাদের নীতি পরিবর্তন করবে না।

পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুবকে তলব করেছিল। সেখানে রাষ্ট্রদূত কুয়ালালামপুরের অবস্থান স্পষ্ট করেছেন। হাসানের ভাষ্য অনুযায়ী, ইসরাইল বিষয়ে দেশটির অবস্থান নতুন নয় এবং কোনো সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়াও নয়; ধারাবাহিকভাবে মালয়েশীয় সরকারগুলো একই সরকারি নীতি অনুসরণ করেছে।

বারনামার বরাতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার অভিবাসননীতিতেও ইসরাইল রাষ্ট্র বা জায়নবাদী শাসনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয় না। ইসরাইলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সংহতির অংশ হিসেবে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ১৫ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এই নীতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।