Web Analytics

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের তরুণ সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ (এনসিপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের আটক করা হয়। ২০ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি আন্দোলনকারী তরুণ-তরুণীদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের প্রতি সংহতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণরা আন্দোলনে নেমেছিলেন। সেখানে পুলিশি বলপ্রয়োগ ও নেতাদের আটক নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এনসিপি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্ত ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সাংবিধানিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।

সংগঠনটি আরও জানায়, ন্যায়, জবাবদিহিতা ও মানবিক মর্যাদার পক্ষে পরিচালিত আন্দোলন কেবল একটি অঞ্চলের নয়, বরং তা বিশ্বব্যাপী গণতান্ত্রিক চেতনার অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।