Web Analytics

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও দশজন আহত হয়েছেন। নিহত নিলু মুন্সী (৫০) আনোয়ার মুন্সীর ছেলে। আনোয়ার মুন্সী ও নূর ইসলাম নেতৃত্বাধীন উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে আহত করে। এর জেরে নূর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে হামলা চালায়, পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১১ জন আহত হন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নিলু মুন্সীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ, সেনা ও র‌্যাব সদস্যরা মোতায়েন রয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।