Web Analytics

বাংলাদেশ কোস্ট গার্ড নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে পৃথক অভিযানে ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে এবং ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড ও ২টি ট্রলার জব্দ করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করা হয়। জব্দকৃত সরঞ্জাম ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানার কলাবাগান এলাকায় মঙ্গলবার ভোরে আরেকটি অভিযানে ১৩ জনকে আটক করা হয়। এ সময় ১টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের গোয়ালন্দ নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।