Web Analytics

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংঘাত এড়াতে সব পক্ষকেই আপসের পথে এগোতে হবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি উল্লেখ করেন যে সফলতা পেতে হলে কিছু কঠিন ছাড় দিতে হতে পারে, তবে তা যুদ্ধ ও ব্যর্থতার যন্ত্রণার তুলনায় অনেক কম।

আল-বুসাইদি জানান, সংঘাত শুরুর আগে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে আলোচনার পর তিনি ও ট্রাম্প উভয়েই সংঘাত এড়ানোর ব্যাপারে আন্তরিক ও দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওমান এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর আলোচনা ভেস্তে যায়।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা ও তা দীর্ঘায়িত করার জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, যেখানে ওমান আবারও সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।