Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশ-বিদেশের সরকারি কার্যক্রমে প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ ও সংশ্লিষ্ট প্রতিনিধিত্ব খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিতের করা তথ্য অধিকার আইনের আবেদনের পর এই হিসাব প্রকাশ করা হয়।

নথি অনুযায়ী, ২০১৯ সালের পর চুল ও মেকআপে মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার সময়ে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নাম রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে নথিতে মুছে দেওয়া হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চুল সাজাতে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপে প্রায় ১ হাজার ৫৮০ ডলার খরচ হয়; শুধু অক্টোবরে চুল সাজাতে ব্যয় হয় প্রায় ৮১০ ডলার।

২০২৩ সালে এ ধরনের খাতে মোট ব্যয় ছিল প্রায় ১ লাখ ৩ হাজার ডলার, যেখানে ২০২২ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের সময়ে ছিল ২৭ হাজার ৬০০ ডলার। ২০২৫ সালে ব্যয় বেড়ে প্রায় ১ লাখ ১১ হাজার ডলারে পৌঁছায়। গয়না, পোশাক ও ইমেজ কনসালট্যান্টে সরকারি ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।