Web Analytics

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই দিন এর আগে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। তাকে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে কেএফসি-সংলগ্ন এলাকায় মিছিল হয়। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়; পরে অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল, তবে পুলিশ পরিস্থিতি অনুমান করতে পারেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।