Web Analytics

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যেকোনো শান্তিচুক্তিতে ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে জি-৭-এর ইউরোপীয় সদস্যরা। সোমবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এ দাবি তোলে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মঙ্গলবার ও বুধবার শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেছেন, ইউরোপের নিরাপত্তাকাঠামোয় মৌলিক পরিবর্তন আনা প্রয়োজনীয়, সঠিক বা যথাযথ নয়। তাঁর মতে, আলোচনার টেবিলে ইউরোপের থাকা জরুরি এবং ইউরোপকে বাদ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। তিনি মস্কোকে সর্বোচ্চ দাবি থেকে সরে আসার আহ্বান জানান এবং আবুধাবির আলোচনা যেন লোকদেখানো আয়োজন না হয়, সে বিষয়ে সতর্ক করেন।

মঙ্গলবার প্যারিসে ইউক্রেনবিষয়ক অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে তার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কারও নেই। ইউক্রেনে মার্কিন সহায়তা কমানো, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নিয়েও জি-৭ মিত্রদের উদ্বেগ বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।