Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রামে চৌধুরী ফিলিং স্টেশনের বিরুদ্ধে রাতে বেশি দামে তেল বিক্রি এবং দিনে সংকট দেখানোর অভিযোগ উঠেছে। এর আগে ওজনে কম দেওয়ার অভিযোগে গত ২৫ আগস্ট প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনের ম্যানেজার নাছির উদ্দিন ডিজেলে প্রতি লিটারে ৫ টাকা এবং পেট্রোল-অকটেনে অতিরিক্ত টাকা নিচ্ছেন।

দিনের বেলায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনচালকরা তেল না পাওয়ার অভিযোগ করলেও রাত ৮টার পর মাটি পরিবহনের ব্যবসায়ীরা বড় ড্রামে করে তেল সংগ্রহ করেন। মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে ৬০ লিটার তেল নিচ্ছেন এবং তারা স্বীকার করেন যে বাড়তি টাকা দিয়ে তেল সংগ্রহ করেছেন। সাংবাদিকদের প্রশ্নে ম্যানেজার নাছির উদ্দিন কথা বলতে অস্বীকৃতি জানান।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে না পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেননি। তিনি জানান, ভবিষ্যতে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।