Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ৫২টি ফরাসি জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো। ফরাসি গণমাধ্যম সি-নিউজ/ইউরোপ-১–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, লোহিত সাগরেও আরও আটটি ফরাসি জাহাজ রয়েছে। তাবারো বলেন, এসব জাহাজে থাকা ফরাসি নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে। এই সংঘাতের ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়।

পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, যদিও সমাধান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।