Web Analytics

শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিফাটা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় সান ম্যাক্স লাক্সারি থান কাপড় ও বেনারসি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া বিওপির টহলরত সদস্যরা শনিবার রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। জব্দকৃত পণ্য ও বহনকারী ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা বলে শনিবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কর্ণঝোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিনব পদ্ধতিতে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পণ্য ও ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, সীমান্ত রক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।