Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তিন দিনের সরকারি সফরে বুধবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং তাঁকে বিদায় জানান।

সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এ ছাড়া তিনি ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় করার লক্ষ্যেও সফরকালে উদ্যোগ নেওয়া হবে। এ উদ্দেশ্যে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের সময় গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথাও জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।