Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গ সরকার ২০২৭ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন স্কুল পাঠ্যক্রমে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। রাজ্য সরকারের গঠিত একটি কমিটি বাংলা ভাষার পাঠ্যবইয়ে ‘পানি’র বদলে ‘জল’, ‘আব্বা’র বদলে ‘বাবা’ এবং ‘আম্মি’ বা ‘আম্মা’র বদলে ‘মা’ ব্যবহারের সুপারিশ করেছে। ইতিহাস ও সাহিত্যের পাঠ্যবইয়েও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

পাঠ্যক্রম পুনর্বিন্যাসের জন্য সুবেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার গত জুলাইয়ে কমিটি গঠন করে। কমিটির সুপারিশে হিন্দুত্ববাদী নেতা ও জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে মুঘল শাসন এবং মার্কসবাদী দর্শনের কিছু অংশ বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটির প্রধান ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, বাংলায় সাধারণত এসব শব্দ ব্যবহার করা হয় না বলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জল, বাবা ও মা রাখা হবে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মুঘল ইতিহাস, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং মার্কসবাদবিষয়ক কিছু অংশ সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন বইয়ের প্রথম সংস্করণ ২০২৭ সালের জানুয়ারিতে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।