লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে আটদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ বিষয়ে নোটিশ জারি করে। বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল জানান, ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন কার্যক্রম বন্ধ থাকবে এবং ২ জুন থেকে স্বাভাবিকভাবে শুরু হবে। ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ঈদের দিন বাদে সীমিত আকারে দাপ্তরিক কাজ চলবে।
এই সময়ে বুড়িমারী কাস্টমস স্টেশনে সীমিত প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।