Web Analytics

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫৮টি বাণিজ্যিক জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে প্রস্থান করতে চাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সেন্টকম জানায়, ১৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত ৫৮টি বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে এবং ৪টি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল ইরানের বন্দরে জাহাজ চলাচল সীমিত করা এবং সামুদ্রিক চাপ বজায় রাখা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমঝোতা হয়নি, পরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।