Web Analytics

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা অবৈধ শিশা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) তিনজনকে গ্রেপ্তার করেছে। ডিএনসি জানায়, দুই মাসের গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতার পর এই চক্রের সন্ধান পাওয়া যায়। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বাধীন দল ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দিয়ে আমদানির প্রক্রিয়া পর্যবেক্ষণ করে এবং মোট ৩০ কেজি শিশা উদ্ধার করে।

গত ১১ নভেম্বর রাতে ঢাকার বংশাল থানার নর্থ সাউথ রোডের একটি ভবনে অভিযান চালিয়ে মো. সোলাইমান আহমেদ শুভকে আটক করা হয়। তাঁর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের ভেতরে তিনটি কার্টন থেকে ‘আল ফাখের’ ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়। তিনি জানান, উত্তরা পূর্ব থানার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের মাধ্যমে তিনি এসব সংগ্রহ করেছিলেন।

পরদিন শাকিল আহমেদকে গ্রেপ্তারের পর তাঁর তথ্যের ভিত্তিতে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি বলছে, হংকং থেকে এজেন্টের মাধ্যমে শিশা আনা ও সরবরাহের বিষয়টি তদন্তাধীন। বংশাল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।