Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এ ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে পদকটি তুলে দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৭ জুন ২০২৬ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে তাঁকে পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে মনোনীত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ড. সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণা বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন ও দূষণের উৎস শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

জাতীয় পরিবেশ পদক প্রাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও উদ্ভাবনে অবদানের জন্য পদক পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।