Web Analytics

জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর ইসরাইলি পুলিশের ২৮ শতাংশ কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে হারেৎজ। পুলিশে জনবল সংকট নিয়ে বন্ধ দরজার এক বৈঠকে উপস্থাপিত ও নথিভুক্ত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। নিয়োগ বাড়লেও বিভিন্ন পুলিশ স্টেশন ও ট্রাফিক বিভাগে প্রায় ২ হাজার কর্মকর্তার ঘাটতি রয়ে গেছে।

এই সময়ে পুলিশে নতুন সদস্য নিয়োগ বেড়েছে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি বর্ডার পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীন তথাকথিত ন্যাশনাল গার্ডে দায়িত্ব পেয়েছেন। ফলে নিয়োগ বৃদ্ধি সত্ত্বেও মূল পুলিশ স্টেশন ও ট্রাফিক বিভাগে জনবল ঘাটতির বিষয়টি সামনে এসেছে।

২০২৩ সালের এপ্রিলে ইসরাইলি সরকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল গার্ড গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বাহিনীটি বেন-গভিরের অধীনে রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধীরা। তাদের অভিযোগ ছিল, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেন-গভিরের নিয়ন্ত্রণে এই বাহিনী গঠনে সম্মতি দিয়েছেন। আইনশৃঙ্খলা কাঠামো ও নতুন বাহিনী গঠন নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগ ও জনবল সংকটের তথ্য প্রকাশ পেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।