Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। রোববার দুপুরে বিতরণ করা ওই টিফিনে ডিম দেওয়া হয়েছিল। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের শরীরে চুলকানি দেখা দেয় এবং অনেকে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা দেন। চিকিৎসক শহিদুল ইসলাম জানান, অধিকাংশ শিক্ষার্থীর শরীরে অ্যালার্জিজনিত চুলকানি দেখা গেছে এবং তাৎক্ষণিক চিকিৎসার ফলে তারা এখন স্থিতিশীল রয়েছে। তিনি প্রাথমিকভাবে এটিকে খাদ্যজনিত অ্যালার্জি বলে ধারণা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক জানান, ঘটনার পরপরই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।