Web Analytics

পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে গরুর মাংসসহ বিভিন্ন পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, গত বছরের তুলনায় এবার ন্যায্যমূল্যের পণ্য বিক্রির পরিসর বাড়ানো হচ্ছে। তার তত্ত্বাবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮টি বিক্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, রমজানে রোজাদারদের ভোগান্তি লাঘবে সরকার প্রতিবছরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে।

তিনি আরও জানান, চলতি বছর গত বছরের তুলনায় বেশি স্থানে এসব পণ্য বিক্রি নিশ্চিত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।