Web Analytics

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির কিছু নেতাকর্মী নব্য আওয়ামী ফ্যাসিবাদে পরিণত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, তারেক রহমান যদি এসব নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে তার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। রোববার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনের নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ অভিযোগ করেন, প্রশাসন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তিনি বলেন, ৫৫ বছর পরও রামদা-চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারা জাতির জন্য লজ্জাজনক। জাতীয় চরিত্রের সমাধান না হলে এসব পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কেবল কাগজে নয়, বাস্তবেও দেখতে চায় জনগণ, এবং দলকে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।